রাজভবনের বারান্দায় বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল
দি নিউজ লায়ন; ৫০ জন বিধায়কে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের বারান্দায় বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল। এদিন তিনি দলত্যাগ বিরোধী আইন কার্যকর-সহ রাজ্যে ভোটপরবর্তী হিংসার অভিযোগ করেন।
শুভেন্দু অধিকারীদের কাছ থেকে অভিযোগ শোনার পর রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে নিশানা করে সাংবাদিকদের বলেন, রাজ্যে হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোনও বক্তব্য আসেনি। কোথাও গিয়েছেন মুখ্যমন্ত্রী বা সরকারি আধিকারিকরা? কারও চোখের জল মুছিয়েছেন? এছাড়াও সমস্ত বিধায়ক ও বিরোধী দলনেতাকে আশ্বস্ত করেছেন রাজ্যপাল।
Post a Comment